ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জামালপুরে বজ্রপাতে একই পরিবারের তিনজন নিহত

জামালপুরের ইসলামপুরে ফসলের মাঠে কাজ করার সময় একই পরিবারের তিনজন বজ্রপাতে নিহত হয়েছে। রবিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্বকান্দারচর গ্রামে এই ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতেরা হলো, চরপুঠিয়া গ্রামের জিব্রাইল সরদারের ছেলে রফিক সরদার (১৪), মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ (৩০) হোসেন ও গাইবান্ধা ইউনিয়নের মৃত ভোলা সরদারের ছেলে সুন্দর আলী সরদার (৬৫)।


তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ।


স্থানীয়রা জানায়, সকাল থেকেই বাড়ির পাশে ফসলের মাঠে কৃষি কাজ করছিলেন সুন্দর আলী ও তার নাতি রফিক মিয়া। দুপুরের পর থেকে শুরু হয় বৃষ্টি। কিছুক্ষণ পরে বজ্রপাত হলে ঘটনাস্থলে নিহত হন সুন্দর আলী। এ সময় গুরুতর আহত হয় রফিক মিয়া এবং মোশারফ। পরে মাঠের পাশের থাকা লোকজন গুরুতর আহত দুইজনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন।


উন্নত চিকিৎসার জন্য মোশারফকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑